রিফান্ড নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৬ নভেম্বর ২০২৬
ফ্রি ট্রায়াল
প্রতিটি প্ল্যান ৭ দিনের ফ্রি ট্রায়াল দিয়ে শুরু হয়। এই সময়ে কোনো চার্জ নেই।
রিফান্ড
সন্তুষ্ট না হলে প্রথম পেমেন্টের ৭ দিনের মধ্যে জানান, পুরো টাকা ফেরত দেওয়া হবে। এর পরে যেকোনো সময় বাতিল করলে পরের মাসের চার্জ হবে না; চলতি মাসের টাকা ফেরত হয় না।
সেবার সমস্যা
আমাদের কারণে মাসে ২৪ ঘণ্টার বেশি সেবা বন্ধ থাকলে সেই মাসের আনুপাতিক টাকা ফেরত দেওয়া হবে।
কীভাবে চাইবেন
আপনার অ্যাকাউন্টের ইমেইলসহ weblauds@gmail.com-এ লিখুন। যে মাধ্যমে পেমেন্ট করেছেন (বিকাশ, নগদ বা কার্ড), সেই মাধ্যমেই ৭ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত যাবে।